ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা হাসিমুদ্দিন চলে গেলেন না ফিরার দেশে
এম. এস. আই শরীফ, ভোলাহাট (ভোলাহাট) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রণাঙ্গনের বীর সৈনিক এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়াড় হাসিমুদ্দিন এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন না ফিরার দেশে। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রজিউন)। হাসিমুদ্দিন দীর্ঘদিন ধরে বাড়ীতেই অসুস্থ অবস্থায় ছিলেন। গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ স্ত্রী ছেলেমেয়ে রেখে গেছেন।
বীরমুক্তিযোদ্ধা হাসিমুদ্দিন উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরগঞ্জ গ্রামের মৃত লাল মোহাম্মাদের ছেলে। তাঁর মৃত্যুতে তাঁর সহযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কসাণ্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম ও মোঃ মনিরুল ইসলাম মন্টু মৃতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকার্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তাঁর নামাজে জানাযা মৃত্যুর পরেরদিন বুধবার (৪ জুন ২০২৫) বাহাদুরগঞ্জ পারিবারিক গোরস্থানে দাফনকাপন সম্পন্ন হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অর্নার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম ও মোঃ মনিরুল ইসলাম মন্টু, মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান ও থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম মৃত বীর মুক্তিযোদ্ধা হাসিমুদ্দিনের জানাযার আগে একগুচ্ছ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ ও নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ রবিউল ইসলামসহ মৃতের সহযোদ্ধা মুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ও সুধীজনেরা।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































